শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, সোনার গয়না, বিদেশি সিগারেট, যৌন উত্তেজক ওষুধ, ইনসুলিন, মদসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে যৌন উত্তেজক, ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়।
এ ছাড়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন থেকে বিদেশি সিগারেট, আমদানি-নিষিদ্ধ ক্রিম, প্রসাধনসামগ্রী, মদ, সোনার গয়না, ল্যাপটপ ও মুঠোফোন জব্দ করা হয়েছে।দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম সোনার গয়না, ৩২টি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এ ছাড়া ১৭ লিটার মদ ও অ্যালকোহলজাতীয় পানীয়, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ৬৪ দশমিক ১৮ কেজি আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।ডাক ও রেলপথে চোরাচালানের চেষ্টাকাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।