বন্দুক
যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যে প্রাথমিক একটি স্কুলে গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছে। ওরেগনের স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন। এ ঘটনায় আরও এক শিশু ও শিক্ষক গুরুতর আহত হয়েছে। বেন্ড শহরে সিলভার রেইল এলিমেনটারি স্কুলে এ গুলির ঘটনা ঘটে।বেন্ডের পুলিশ প্রধান মাইক ক্রানজ বলেন, এক ব্যক্তি প্রথমে হামলার খবর জানান।
বড় বন্দুক হাতে একজন একাধিকবার গুলি করেছে বলে তিনি জানান। পরে জানা যায়, বন্দুকধারী স্কুলে ঢুকেছে। পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে ঢোকার পর জানা যায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ৩পুলিশ প্রধান আরও জানান, নিহত তিন শিশুর বয়স, ৫, ৮ ও ১১ বছর। আহত আরেক শিশুর বয়স ৭ বছর। আর আহত শিক্ষকের বয়স ৫৪ বছর।
হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা বলেও পুলিশ জানিয়েছে।জেলার তত্ত্বাবধায়ক স্টিভ কুক এ ঘটনায় শোক জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।