সৌদিগামী যাত্রীরা টিকিটের তারিখ ও গন্তব্য স্থান পরিবর্তন করতে বলাকা ভবনে যাচ্ছেন। গতকাল ঢাকার বিমানবন্দর এলাকায়
রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বন্ধ থাকায় সৌদি আরবগামী যাত্রীদের বিকল্প পথ হিসেবে দেশটির জেদ্দা ও মদিনাকে বেছে নিতে হচ্ছে। রিয়াদ-দাম্মামের ফ্লাইট স্থগিতের সময় এক দিন বাড়িয়ে ১৮ অক্টোবর পর্যন্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার থেকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে।
এরপর মঙ্গলবার থেকে দাম্মামগামী ফ্লাইটও বন্ধ ঘোষণা করে সৌদি সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইটগুলোর বিষয়ের সিদ্ধান্ত তারা পরে জানাবে।
আগেই ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়ে রেখেছিল বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস।বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রীবিমান জানিয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশটিতে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।