advertisement
advertisement

লোকবল নিয়োগ ও ব্যয় কমানোর বিকল্প নেই  


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
লোকবল নিয়োগ ও ব্যয় কমানোর বিকল্প নেই  

সম্পাদকীয়

advertisement

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গেলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে তাকালেই স্পষ্ট চিত্র পাওয়া যায় সরকারি খাত কতটা জনবলসংকটে ভুগছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যই বলছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এর অর্থ অনুমোদিত পদের এক–চতুর্থাংশ শূন্য রয়েছে।

এত বিপুলসংখ্যক পদ শূন্য রেখে নাগরিকদের প্রত্যাশিত সরকারি সেবা নিশ্চিত করা কঠিন, আবার অপ্রয়োজনে লোক নিয়োগ করে সরকারি ব্যয়ের চাপ বাড়ানোও যুক্তিসংগত নয়।প্রথম আলোর খবর জানাচ্ছে, জনপ্রশাসন–সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে, বর্তমান সরকার শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে। সরকারের যাত্রার প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি পদ পূরণের লক্ষ্য ছিল। এর মধ্যে ২ হাজার ৬১টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এই উদ্যোগকে স্বাগত জানাতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর