সম্পাদকীয়
মেগা প্রকল্পের সুফল যখন প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কথা, তখন সামান্য পরিকল্পনা ও তদারকির অভাবে একটি আঞ্চলিক সংযোগ সেতু কীভাবে পুরো সুফল আটকে দিতে পারে, তার বড় উদাহরণ শরীয়তপুরের কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন দুটি সেতু। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা-শরীয়তপুর রুটে যান চলাচল বহুগুণ বেড়েছে, মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
অথচ কীর্তিনাশা নদীর ওপর দুটি জরাজীর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুর কারণে প্রতিদিন অন্তত ২০ হাজার যাত্রীকে পোহাতে হচ্ছে মারাত্মক দুর্ভোগ।প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, শরীয়তপুরের প্রেমতলা ও জাজিরার কাজীরহাট এলাকায় ১৯৯১ সালে নির্মিত মাত্র ৩ মিটার চওড়া দুটি সেতু আজ চরম জরাজীর্ণ। সেতুর বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, মেঝের রড বেরিয়ে গেছে। সরু হওয়ার কারণে এক পাশের যানবাহন উঠলে অপর পাশের গাড়ি দাঁড়িয়ে থাকে।
ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।