সম্পাদকীয়
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) চলতি বছরের প্রথম ৯ মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিসংখ্যান তুলে ধরেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে দেশে অন্তত ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৭৩ জন নিহত হয়েছেন। একই সময়ে মব ভায়োলেন্স বা গণপিটুনির ৩৯৮টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৭ জন।
নারী ও শিশু নির্যাতনের চিত্রটিও আশঙ্কাজনক—গত ৯ মাসে ২ হাজার ৪০৪ জন কন্যাশিশু ও নারী নির্যাতনের শিকার হয়েছেন।এইচআরএসএসের এই প্রতিবেদনে আগের বছরের তথ্য না থাকলেও সংবাদমাধ্যমে প্রকাশিত অন্যান্য সময়ের পরিসংখ্যানের সঙ্গে মেলালে পরিস্থিতির ধারাবাহিক অবনতিই স্পষ্ট হয়।
উদাহরণস্বরূপ, গত আগস্টে সরকারের ছয় মাস উপলক্ষে প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, পূর্ববর্তী ছয় মাসের তুলনায় পরবর্তী সময়ে খুন, নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।তবে রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনির এই পরিসংখ্যানকে নিছক ‘আইনশৃঙ্খলার অবনতি’ বলে চিহ্নিত করলে সমস্যার গভীরতা আড়াল হয়ে যাবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।