মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে।এমন এক সময় এ তথ্য সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রকাশিত তথ্য ঘেঁটে দেখা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে।সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্রএর আগে গত ১০ আগস্ট সর্বশেষ ভিসা বাতিল করা নিয়ে তথ্য প্রকাশ করেছিল পররাষ্ট্র দপ্তর।
তখন জানানো হয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শুরুর পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।ট্রাম্প প্রশাসনের এমন নির্বিচার অভিযান যুক্তরাষ্ট্রে অনিরাপদ পরিবেশ তৈরি করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।