advertisement
advertisement

শিশুদের জন্য বছরব্যাপী পাঠদান কর্মসূচি শুরু করল বন্ধুসভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
শিশুদের জন্য বছরব্যাপী পাঠদান কর্মসূচি শুরু করল বন্ধুসভা

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ

advertisement

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পশ্চিম কর্ণকাঠি কলোনিতে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও পাঠদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বছরব্যাপী চলবে এ কার্যক্রম।এতে কলোনির সুবিধাবঞ্চিত শিশুরা নিয়মিত পাঠ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে। বন্ধুরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনা। বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাসেবী হিসেবে এই কার্যক্রম পরিচালনা করবেন।

তাঁরা শিশুদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নেবেন।বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ।কর্ণকাঠি কলোনির এক অভিভাবক বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর ইচ্ছা আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর