advertisement
advertisement

৪৫তম বিসিএসের গেজেটে নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
৪৫তম বিসিএসের গেজেটে নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন, আমরণ অনশনে এক প্রার্থী

পুনরায় গেজেট প্রকাশের দাবিতে অনশনে এক শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে

advertisement

৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের নাম সংযুক্ত করে আবার গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বঞ্চিত প্রার্থীরা। তাঁদের মধ্যে মোহাম্মদ হাবিবুল ইসলাম নামের এক প্রার্থী আমরণ অনশন শুরু করেছেন।আজ বুধবার বেলা সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।আমরণ অনশনে বসা মোহাম্মদ হাবিবুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও ১৪ অক্টোবর প্রকাশিত গেজেটে তাঁর নাম আসেনি। তাঁর দাবি, কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বা ফৌজদারি মামলায় জড়িত না থাকা সত্ত্বেও তাঁকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। এতে চার বছরের পরিশ্রম ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

হাবিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি বঞ্চনার শিকার হয়েছি।’নিজের নাগরিক অধিকার ও গেজেট থেকে বাদ পড়ার কারণ জানতে চেয়ে হাবিবুল ইসলাম বলেন, ‘একজন নাগরিক হিসেবে সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে আমার সাংবিধানিক অধিকার রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর