advertisement
advertisement

এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ
এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন

ছবি: এআই/ফ্রিপিক

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণিত শেখার গুরুত্ব কমেনি; বরং বেড়েছে। গণিত মানুষের যুক্তি, বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান ও প্রযুক্তির দেওয়া তথ্যের যথার্থতা যাচাই করার সক্ষমতা বাড়ায়। তাই শিক্ষার্থীদের যোগাযোগের দক্ষতা বাড়ানোর পাশাপাশি গণিত শেখার ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন যুক্তরাজ্যের গণিতবিদ ও শিক্ষাবিশেষজ্ঞরা।সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত পাঠকদের চিঠিতে এ মতামত উঠে এসেছে।

১৬ অক্টোবর প্রকাশিত সাইমন জেনকিনসের ‘We are teaching children maths they will never use. Isn’t it better to help them speak fluently?’ শীর্ষক নিবন্ধের প্রতিক্রিয়ায় শিক্ষাবিশেষজ্ঞরা এ কথা বলেন।এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবেএআইয়ের উত্তর যাচাইয়েও প্রয়োজন গণিতলন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট মার্ক চ্যাপলেইন ও ইনস্টিটিউট অব ম্যাথমেটিকস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনসের প্রেসিডেন্ট হিদার টিউকসবারি যৌথভাবে একটি চিঠি লিখেছেন।

তাঁরা বলেন, ক্যালকুলেটর ও এআইয়ের ব্যবহার গণিত শেখার প্রয়োজন কমিয়ে দেয়—এ ধারণা ভুল।মার্ক চ্যাপলেইন ও হিদার টিউকসবারির মতে, গণিত কেবল হিসাব–নিকাশের বিষয় নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর