লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে, ২৮ অক্টোবর ২০২৬
ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।
আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দলগতকাল মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপে (এক্সিট পোল) বড় ধরনের নাটকীয় মোড় এসেছে।
ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে।দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া হিসাবে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।