advertisement
advertisement

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৯:১০ পূর্বাহ্ণ
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী

টম ক্রুজ ও আনা ডে আরমাস। কোলাজ

advertisement

প্যারিস ভ্রমণের কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী আনা দে আরমাস। ছবিগুলোর মধ্যে রয়েছে সাদামাটা সাজে তোলা সেলফি, সাদা শার্ট ও চশমা পরা আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন খাবারের ছবি। তবে শেষ ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে একটি জমকালো নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে লেখা আনা ও বেতোর নাম।

ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোকে সরাসরি না রেখেও সামাজিক মাধ্যমে এই ছবি দিয়ে যেন তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।একসঙ্গে প্যারিস ফ্যাশন উইকে এই জুলাইয়ে আনা ও বেতোকে প্রথম একসঙ্গে দেখা যায়। আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় তাঁদের একসঙ্গে হাত ধরে হাঁটতে ও চুম্বন করতে দেখা যায়। সূর্যাস্তের সময় নৌকায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশিত হয়েছিল।

এরপর ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর