উষা উত্থুপ। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
কপালে বড় টিপ, খোঁপায় ফুল, হাতে চুড়ি, পরনে রঙিন শাড়ি। মঞ্চে উঠেই যখন তিনি গান ধরেন, তখন বয়সের হিসাব ভুলে নাচতে শুরু করেন দর্শক। তাঁর কণ্ঠ অন্যদের মতো নয়। ভারী, গভীর, খানিকটা কর্কশ; অথচ সেই কণ্ঠেই আছে অদ্ভুত এক জাদু। কখনো ‘হরি ওম হরি’, কখনো ‘রাম্বা হো’, আবার কখনো ‘কোই ইয়াহাঁ নাচে নাচে’ গানের সঙ্গে সঙ্গে মাতিয়ে তোলেন পুরো মঞ্চ। তিনি উষা উত্থুপ।
ভারতীয় সংগীতের এমন এক নাম, যাঁকে আলাদা করে চেনার জন্য গানের প্রথম কয়েকটি সুরই যথেষ্ট। আজ ৮ নভেম্বর তাঁর জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম নেওয়া উষা উত্থুপের বয়স এখন ৭৯ বছর। সংগীতজীবনের পাঁচ দশকের বেশি সময় পেরিয়েও মঞ্চে তাঁর উপস্থিতি আগের মতোই প্রাণবন্ত। তবে এই সাফল্যের গল্প মোটেও মসৃণ ছিল না।
সংগীত শিক্ষকের প্রত্যাখ্যান, কণ্ঠ নিয়ে সমালোচনা, নাইট ক্লাবে দর্শকের অবজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়া—সবকিছু পেরিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।