advertisement
advertisement

পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে বাজার ধরছে ‘ইনোভার’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ
পণ্যের বৈচিত্র্য বাড়িয়ে বাজার ধরছে ‘ইনোভার’

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের নারায়ণগঞ্জের কারখানায় কারিগরেরা তৈরি করছেন বৈদ্যুতিক পণ্য

advertisement

একটি নতুন বাড়ি সাজানোর কথা ভাবলে প্রথমেই মনে আসে গুণগত মানের নানা নির্মাণ উপকরণ কিংবা নকশা করা আসবাব। দৈনন্দিন জীবনে প্রতিটি বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বৈদ্যুতিক সরঞ্জাম, হোম অ্যাপ্লায়েন্স বা পানির পাম্প। এসব নির্বাচনের ক্ষেত্রে সেই সতর্কতা অনেক সময়ই চোখে পড়ে না। যদিও জীবনযাপনের স্বাচ্ছন্দ্য অনেকাংশেই এই পণ্যগুলোর ওপর নির্ভর করছে।

ঠিক এই বাস্তবতা থেকেই ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাম্প ও হার্ডওয়্যার খাতে গুণগত মানের পণ্য ও আস্থা তৈরিতে কাজ করছে আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার পণ্যের কার্যকারিতা, আধুনিক নকশা, প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে পণ্য বাজারজাত করছে।

গ্রাহকের চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বৈচিত্র্য বাড়াতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড জানায়, ‘ডিজাইনড ফর নাউ’ স্লোগানে ২০২৫ সালের ৮ নভেম্বর ইনোভার ব্র্যান্ড আনুষ্ঠানিক যাত্রা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর