advertisement
advertisement

পাহাড়ি পণ্যের খোঁজে ঢাকায় তংসা বাজার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
পাহাড়ি পণ্যের খোঁজে ঢাকায় তংসা বাজার

এভাবেই সাজানো আছে পণ্য

advertisement

পাহাড়ি খাবারের স্বাদ আর ঐতিহ্য খুঁজতে এখন আর যেতে হয় না পাহাড়ে; ঢাকার মোহাম্মদপুরেই আছে তংসা বাজার, যেখানে মিলছে রাঙামাটি ও খাগড়াছড়ির নানা ধরনের খাদ্যপণ্য। উদ্যোক্তা মাচসিং মারমার উদ্যোগের গল্প।ঢাকায় পাহাড়ি বাজার ১বর্ষার পর পাহাড়ে বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ে। এ সময় পাহাড়ের প্রতি এক অদ্ভুত মোহ ও মায়া কাজ করে। আর বেড়ানো মানে তো শুধু দৃশ্য দেখা নয়; পাহাড়ের আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়াও।

সুযোগ হলে সেসব খাদ্যপণ্য কিনে আনার ইচ্ছাও থাকে। যাকে বলে রীতিমতো বাজার করা। কিন্তু কত আর বাজার করা যায়? ওজন ও বহনের ঝামেলাও তো কম নয়। তাই শহরবাসী, বিশেষ করে রাজধানীর বাসিন্দারা পাহাড়ি আদিবাসীদের খাবারের রেস্তোরাঁগুলোতে ভিড় করেন।এভাবেই সাজানো আছে পণ্যতবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। একদিকে রেস্তোরাঁয় রান্না করা খাবার খাওয়া, অন্যদিকে খাদ্যপণ্য কিনে নিজেরা রান্না করে খাওয়া।

প্রথমটির জন্য ঢাকায় এখন বেশ কয়েকটি আদিবাসী খাবারের রেস্তোরাঁ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর