সেমিনারে ভিজিবল ডিজিটাল সিল ব্যবহারের সুবিধা তুলে ধরা হয়। আজ রাজধানীর গুলশানে।
ভিসা আবেদনের সময় জমা দেওয়া বিভিন্ন নথির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন অনেকে। তবে ভিসা আবেদনের নথিতে ভিজিবল ডিজিটাল সিল (ভিডিএস) যুক্ত করে এই সমস্যার সমাধান করা সম্ভব। বিশেষ প্রযুক্তির এই ডিজিটাল সিলে ইস্যু করা ব্যক্তির ডিজিটাল স্বাক্ষর থাকে। ফলে নথির কোনো অংশ পরিবর্তন বা জাল করা হলে তা সহজেই ধরা পড়ে।
ভিসা জালিয়াতি প্রতিরোধে ভূমিকা রাখতে সক্ষম এই প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল)। আজ রোববার রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। আরভিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ মাহমুদ জানান, বিভিন্ন দেশে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার ক্রমাগত বাড়ছে।
এ সমস্যার মূল কারণ আবেদনকারীরা নন; বরং নথির প্রতি আস্থার ঘাটতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।