advertisement
advertisement

সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী থানার ফটকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে

advertisement

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিভিন্ন স্থানে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জোরালো নিরাপত্তা ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছে চিঠি দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড়ের কাছে উড়াল সড়ক থেকে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর