advertisement
advertisement

আর্ট ঢাকা ২০২৬: ইটের শরীরে ইতিহাস, শিল্পের ক্যানভাসে নতুন ঢাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
আর্ট ঢাকা ২০২৬: ইটের শরীরে ইতিহাস, শিল্পের ক্যানভাসে নতুন ঢাকা

ইতিহাসের উপস্থাপন সমকালীনতার মেজাজে

advertisement

প্রাচীন বাংলার ইট-স্থাপত্যের স্মৃতি জাগানো এক অস্থায়ী প্যাভিলিয়ন, ১৩০ জনের বেশি শিল্পীর কাজ, প্রদর্শনী, ছাপচিত্র ও ভাবনার বিনিময়ে রাজধানীতে চলছে আর্ট ঢাকা ২০২৬—শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার নতুন আয়োজন।ইটের পর ইট সাজিয়ে তৈরি হয়েছে একটি অস্থায়ী স্থাপনা। এর গায়ে যেন ধরা আছে বাংলার প্রাচীন স্থাপত্যের স্মৃতি।

মহাস্থানগড় কিংবা পাহাড়পুরের পোড়ামাটির স্থাপত্যের কথা মনে করিয়ে দেওয়া এই নির্মাণ শুধু চোখে দেখার বিষয় নয়, এর ভেতরে রয়েছে অন্য এক ভাবনা—ঐতিহ্যকে কীভাবে সমকালীন স্থাপত্যের ভাষায় নতুন করে প্রকাশ করা যায়। আয়োজন শেষে স্থাপনাটি খুলে ফেলা হবে, কিন্তু ব্যবহৃত উপকরণ থেকে যাবে অন্য কোনো নির্মাণের অপেক্ষায়। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে চলমান ‘আর্ট ঢাকা ২০২৬’-এ শিল্পের সঙ্গে এমন স্থাপত্যচিন্তারও পরিচয় মিলছে।

৬ নভেম্বর শুরু হওয়া পাঁচ দিনের এই শিল্প মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর