advertisement
advertisement

চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
চীন-বাংলাদেশ বৃত্তি কর্মসূচি: ৫০ বছর পর বেইজিংয়ে বন্ধুদের আবেগঘন পুনর্মিলন

advertisement

চীন-বাংলাদেশ সরকারি বৃত্তি কর্মসূচির ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে এক আবেগঘন পুনর্মিলনীতে মিলিত হয়েছেন বিভিন্ন সময়ে চীনে উচ্চশিক্ষা নিতে আসা বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীরা। পাঁচ দশক আগে যে শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁদের উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ সময় পর সেই স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধুদের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন তাঁরা।

প্রায় ৫০ বছর আগে চীন সরকারের বৃত্তি নিয়ে বাংলাদেশ থেকে একদল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে আসেন। তাঁদের অনেকেরই শিক্ষাজীবনের সূচনা হয়েছিল বেইজিং ল্যাঙ্গুয়েজ কলেজে, যা বর্তমানে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি (বিএলসিইউ) নামে পরিচিত। পরবর্তী সময়ে তাঁদের অনেকেই উচ্চশিক্ষা শেষে কর্মজীবনের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন।

বর্তমানে তাঁদের কেউ বসবাস করছেন যুক্তরাষ্ট্রে, কেউ যুক্তরাজ্য, কানাডা, চীন, হংকং, ইউরোপ, অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশে।দীর্ঘ পাঁচ দশক পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং জীবনের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেইজিংয়ে সমবেত হন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর