শিশু ধর্ষণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম লুৎফর রহমান (৭০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
তাঁর বিরুদ্ধে গতকাল রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত বিএনপি নেতার পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় শিশুটির মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন।
পরে বাড়িতে ফিরে শিশুটি মাকে ঘটনা খুলে বলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।