advertisement
advertisement

করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি

সেমিফাইনালের আগে গতকাল অনুশীলনে ফারহান, হামজা, তারিক ও জামাল

advertisement

ছুটির আমেজেও গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামপাড়া যেন এক টুকরো উৎসবের মঞ্চ! কোথাও সমর্থকদের টিকিটের খোঁজ, ভিআইপি গেটে উঁকিঝুঁকি আর ইউটিউবে হাইলাইটস দেখার উন্মাদনা—সব মিলিয়ে ফুটবলকে ঘিরে যেন ফিরেছে পুরোনো দিনের উন্মাদনা। আজ রাত সাড়ে আটটায় সাফ ফুটবলের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে বেলা তিনটায় প্রথম সেমিফাইনালে খেলবে ভারত ও ভুটান।মাঠের বাইরের এই উত্তেজনার আঁচ অবশ্য কাল বাংলাদেশ দলের অনুশীলনেও ছিল। বিকেল সাড়ে পাঁচটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় যখন সাংবাদিকদের ভিড়, তখন ফুরফুরে মেজাজে অনুশীলন করছিলেন হামজা চৌধুরীরা। শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারানোর আত্মবিশ্বাস যেন পুরো দলকে রেখেছে চাঙা। হাসি-আনন্দ, হালকা খুনসুটি আর বল পায়ে দ্রুতগতির অনুশীলনে ঘণ্টা দেড়েক কাটিয়েছে টমাস ডুলির দল।

সেই হাসি–আনন্দের আড়ালে খেলোয়াড়দের চোখেমুখে ছিল আজকের ম্যাচ জয়ের প্রত্যয়।টমাস ডুলি, কোচ, বাংলাদেশ পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর