advertisement
advertisement

আরেকজন শিহাবের অপেক্ষায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
আরেকজন শিহাবের অপেক্ষায়

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে; নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: readers@prothomalo.comদিন কয়েক আগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। মনটা যেন একটু মুক্তির অপেক্ষায়।

বন্ধুরা মিলে ঠিক করলাম, কাছাকাছি কোথাও গিয়ে বেড়িয়ে আসব। শেষ পর্যন্ত পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজকে গন্তব্য হিসেবে বেছে নেওয়া হলো।দিনটি ছিল ২৬ মে ১৯৯৮। ৮-১০ জন বন্ধু মিলে রাজশাহীর আড়ানী রেলস্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে বসলাম। ঝিক্‌ ঝিক্‌ শব্দে ট্রেন চলেছে। জানালার বাইরে পাল্টে যেতে লাগল গ্রামের দৃশ্য—সবুজ মাঠ, গাছপালা, ছোট ছোট জনপদ। ট্রেনের ভেতরে তখন ফেরিওয়ালাদের ব্যস্ত ছোটাছুটি।

যাত্রীরা ঠিকমতো উঠতে-নামতে পারছেন কি না, সেদিকে তাঁদের খেয়াল নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর