advertisement
advertisement

পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং

জেনসেন হুয়াং

advertisement

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ও একের পর এক অভিযোগের জেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। গত পাঁচ দিনে তাঁর সম্পদ কমেছে ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩০ কোটি ডলার। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ৮ নম্বর থেকে ১৩ নম্বরে নেমে গেছেন তিনি।গত পাঁচ দিনে হুয়াং জেনসেনের সম্পদ হারানোর পরিমান বর্তমান বাজার দরে বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এই অর্থ বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যত টাকা খরচ করা হয় তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ সারা বছর উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ সরকার যত টাকা খরচ করে, গত পাঁচ দিনে হুয়াংয়ের সম্পদ কমেছে তার চেয়ে অনেক বেশি। গত অর্থবছরে সরকার এডিপিতে ব্যয় করেছে ১ লাখ ৪১ হাজার কোটি।ফোর্বসের সর্বশেষ রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ১৩ নভেম্বর হুয়াংয়ের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৯ বিলিয়ন বা ১৪ হাজার ১৯০ কোটি ডলার।

এক দিনেই তাঁর সম্পদ কমেছে ২৮০ কোটি ডলার বা ১ দশমিক ৯৭ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর