advertisement
advertisement

১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে

কয়রার আংটিহারা গ্রামের আড়পাঙ্গাসিয়া নদীর বেড়িবাঁধের ঢালে ঝুপড়িঘরে বাস করছেন ফরিদা বেগম

advertisement

জলবায়ু অভিযোজনে অর্থায়ন কম। বাংলাদেশে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা।ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর পরও খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মো. জিয়া গাইন ও তাঁর স্ত্রী শামীমা বেগমের বসতভিটা শাকবাড়ীয়া নদীর পানির নিচে। বেড়িবাঁধ ভেঙে জোয়ার-ভাটার স্রোতে তৈরি হওয়া প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ও ২৫০ মিটার চওড়া খালটি তাঁদের বাড়ি কেড়ে নিয়েছে।

এখন বেড়িবাঁধের ঢালে থাকেন তাঁরা।একই গ্রামের ষাটোর্ধ্ব মিনতি সানার বাড়িও ছিল এখনকার নদীর মাঝের দিকে। আইলার পর জমিটি আর উদ্ধার হয়নি। ইসমাঈল গাজী, ইউনুস আলী, ইলিয়াস গাজীসহ গ্রামের অনেকের গল্পও একই—বসতভিটা হারিয়ে ১৭ বছর ধরে বেড়িবাঁধের ঢালে বসবাস।দুর্যোগ বাংলাদেশে নতুন নয়। তবে উপকূলে ঘর হারানো, লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানির সংকট মানুষের জীবনকে দীর্ঘদিন ধরে বদলে দিচ্ছে।

এসব পরিস্থিতি কীভাবে সামলানো যায়, তা নিয়ে তুরস্কে কপ৩১ জলবায়ু সম্মেলনে আলোচনা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর