advertisement
advertisement

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি

advertisement

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। এ জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকার জার্মান দূতাবাস। ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদনে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) চালু করছে দেশটি। অনলাইনে আবেদন পূরণ, প্রয়োজনীয় নথি জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা নতুন এই ব্যবস্থায় জানতে পাবেন শিক্ষার্থীরা।

নতুন এ ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে বলে আশা করছে ঢাকার জার্মান দূতাবাস।দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগআগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই সমস্যা কমিয়ে আবেদনপ্রক্রিয়াকে আরও গতিশীল করতেই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর