advertisement
advertisement

সাংহাইয়ের রানওয়েতে ফ্যাশনের নতুন ভাষা: রোমান্টিকতা, সাহস আর ঐতিহ্যের পাঁচ প্রবণতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
সাংহাইয়ের রানওয়েতে ফ্যাশনের নতুন ভাষা: রোমান্টিকতা, সাহস আর ঐতিহ্যের পাঁচ প্রবণতা

এই আসর ছিল চীনের ফ্যাশনশিল্পের সৃজনশীলতা, বাণিজ্যিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ

advertisement

এই মৌসুমে সাংহাইয়ের রানওয়েতে ফ্যাশন শুধু নতুন পোশাকের গল্প বলেনি, বলেছে সাংস্কৃতিক আত্মপরিচয়, তারুণ্যের উচ্ছ্বাস, নারীত্বের পুনর্নির্মাণ এবং দৈনন্দিন জীবনে ফ্যাশনের নতুন ভাষা তৈরির গল্প।ফ্যাশনের আন্তর্জাতিক ক্যালেন্ডারে সাংহাই এখন আর কেবল একটি উদীয়মান নাম নয়।

বরং বিশ্ব ফ্যাশনের প্রচলিত কেন্দ্রগুলোর বাইরে দাঁড়িয়ে নিজস্ব নান্দনিকতা, সাংস্কৃতিক উত্তরাধিকার এবং নতুন প্রজন্মের ডিজাইনারদের সৃজনশীলতা নিয়ে নিজের অবস্থান তৈরি করছে শহরটি। সাংহাই ফ্যাশন উইকের স্প্রিং/সামার ২০২৭ আসর সেই আত্মবিশ্বাসেরই আরেকটি প্রকাশ।এই আসর ছিল চীনের ফ্যাশনশিল্পের সৃজনশীলতা, বাণিজ্যিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ অক্টোবরে অনুষ্ঠিত আয়োজনের মূল ভাবনা ছিল ‘রিনিউড রেডিয়্যান্স’।

প্রায় ১০০টি রানওয়ে প্রেজেন্টেশন এবং এক হাজারের কাছাকাছি ব্র্যান্ডের অংশগ্রহণে এবারের ফ্যাশন উইক শুধু পোশাক প্রদর্শনের আয়োজন হয়ে থাকেনি; বরং চীনের ফ্যাশনশিল্পের সৃজনশীলতা, বাণিজ্যিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছিল।এবারে চোখে পড়েছে পাঁচটি প্রবণতাএবারের সংগ্রহগুলো পর্যবেক্ষণ করলে পাঁচটি প্রবণতা বিশেষভাবে চোখে পড়ে—ব্লুমারস, কার্গো, হিপের গড়নে বিশেষ গুরুত্ব, প্যাস্টেল রং এবং অন্তর্বাসকে বাইরের পোশাক হিসেবে ব্যবহারের সাহসী প্রবণতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর