advertisement
advertisement

শেখ হাসিনার নতুন পাসপোর্ট দাবিতে ছড়াল এআই ছবি, মেয়াদ চলে গেছে ২০২০ সালেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
শেখ হাসিনার নতুন পাসপোর্ট দাবিতে ছড়াল এআই ছবি, মেয়াদ চলে গেছে ২০২০ সালেই

শেখ হাসিনার পাসপোর্ট এসেছে দাবিতে ছড়ানো ছবিগুলো এআই দিয়ে তৈরি

advertisement

‘আলহামদুলিল্লাহ, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার পাসপোর্ট চলে আসছে। সবাই দোয়া করবেন’—এমন ক্যাপশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংকপাশাপাশি পাসপোর্ট হাতে শেখ হাসিনার কয়েকটি ছবিও একই দাবিতে প্রচার করা হচ্ছে।

তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ছবিগুলোর কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি। আর পাসপোর্টের যে পাতার ছবি প্রচার করা হচ্ছে, তাতে উল্লেখিত মেয়াদ ২০২০ সালেই শেষ হয়েছে।ফেসবুকে ‘খোকন ভাইরাল’ নামের একটি প্রোফাইল থেকে পাসপোর্টের ওই পাতার ছবি ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ১ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওতে বলা হয়, ‘সুখবর বাংলাদেশের ৬৪ জেলার আওয়ামী লীগের ভাই ও বোনেরা।

আমার কলিজার ভাই ও বোনেরা সুখবর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর