advertisement
advertisement

এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা: সুযোগ পেলেও সম্পূরক পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী

মুঠোফোনে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখছেন এক শিক্ষার্থী

advertisement

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন পরীক্ষার্থী সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।এরারই পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা এ পরীক্ষা দিতে পারছেন। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছেন। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর।

বোর্ডগুলো কত শিক্ষার্থী ফরম পূরণ করেছে গতকাল সেই তথ্য সম্পন্ন করেছে।আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডের ৭১ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর