বিনা মূল্যে সরকারি টেলিহেলথ সেবা স্বাস্থ্য বাতায়ন বন্ধ হয়ে গেছে। ফলে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে না। পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবাটি বন্ধ করা হয়।
বিকল্প ব্যবস্থা ছাড়াই সেবাটি বন্ধ হওয়ায় বিশেষ করে দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞরা।সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ পরিচালনা করত সিনেসিস আইটি নামের বেসরকারি কোম্পানি। ১২ নভেম্বর সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (এমআইএস) চিঠি দিয়ে বলেছেন, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩–এর কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা তাঁরা নিয়েছেন।
ওই দিন সন্ধ্যায় সেবাটি তাঁরা বন্ধ করে দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।