advertisement
advertisement

যুক্তরাজ্যে নিজেদের ঘাঁটিগুলো কেন খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
যুক্তরাজ্যে নিজেদের ঘাঁটিগুলো কেন খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র

সামরিক উড়োজাহাজে উঠছেন মার্কিন সেনারা। আলী আল–সালেম বিমানঘাঁটি, কুয়েত, ১০ আগস্ট ২০২২

advertisement

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি। ১৯৯৯ সালের মার্চ মাসের শেষের দিকের এক সকাল। যুক্তরাষ্ট্রের একটি বি–৫২ বোমারু বিমান বিমানঘাঁটিটি থেকে উড়াল দেয়। যাত্রা করে দক্ষিণ–পূর্ব দিকে। মিনিট দুয়েকের মধ্যে আরও সাতটি যুদ্ধবিমান একই পথে উড়ে যায়। এসব যুদ্ধবিমান উড়ে গিয়ে তৎকালীন যুগোস্লাভিয়ায় হামলা চালায়।

সেদিন দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হামলা শুরু হয়েছিল। অভিযানে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো যুগোস্লাভিয়ায় হামলা চালাতে এখান থেকে উড্ডয়ন করত।

পাশাপাশি হামলায় অংশ নেওয়া যুদ্ধবিমানগুলোয় জ্বালানি সরবরাহের কেন্দ্র হিসেবে এ বিমানঘাঁটি ব্যবহার করা হতো।এর আগে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়ও যুক্তরাজ্যে অবস্থিত এ বিমানঘাঁটি একই ভূমিকা পালন করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর