advertisement
advertisement

গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ

কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আজ সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায়

advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে আজ সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া আজকের জন্য আরও দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। আজ সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায়স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর