প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী বন্ধুসভার আয়োজনে রোববার নীফামারী প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়
‘প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, এটি মানুষের কথা বলে, মানুষের অধিকার তুলে ধরে এবং দেশের বাস্তব চিত্র প্রকাশ করার একটি সাহসী সংবাদমাধ্যম।’প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন অতিথিরা। আজ রোববার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী বন্ধুসভা।স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, টিআইবির সাবেক সভাপতি তাহমিনুল হক, ইউএসএসএর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, বন্ধুসভার উপদেষ্টা জুলফিকার আলী, প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক নুর আলম প্রমুখ।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী বন্ধুসভার আয়োজনে রোববার নীফামারী প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়বক্তারা বলেন, ‘প্রথম আলো সাধারণ মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন, প্রত্যাশা ও সংগ্রামের কথা বলে।
দেশের সমস্যা, সম্ভাবনা ও সংকটকে তুলে ধরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।