advertisement
advertisement

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

দুই ছেলের কথা বলে কাঁদছেন তাদের মা আরেফা সিদ্দিকা। আজ সকালে তোলা

advertisement

রাত তখন প্রায় আটটা। আগুনে পুড়ে মারা যাওয়া এক কিশোরের জানাজার প্রস্তুতি চলছিল স্থানীয় মসজিদের মাঠে। এর মধ্যেই খবর আসে হাসপাতালে চিকিৎসাধীন তার বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পর তড়িঘড়ি করে শেষ হয় ছোট ভাইয়ের জানাজা। এরপর তাকে দাফন শেষে স্বজনেরা হাসপাতালে ছুটে যান অপর ভাইয়ের মরদেহ আনতে।গতকাল সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় ঘটে এমন ঘটনা।

আগুনে পুড়ে মারা যাওয়া দুই কিশোর হলো ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৪)। তারা ওই এলাকার ফজলে কাদের আর আরেফা সিদ্দিকা দম্পতির সন্তান। তারা দুজনই পবিত্র কোরআনের হাফেজ। মা–বাবার স্বপ্ন ছিল, বড় হয়ে দুই ছেলে ধর্মীয় শিক্ষায় আরও এগিয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ঘরের ভেতরে দুই ভাই দগ্ধ হয়। দুজনে একই বিছানায় পাশাপাশি ঘুমিয়ে ছিল।

অগ্নিকাণ্ডে তাদের থাকার ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর