advertisement
advertisement

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় বিচার শুরুর তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর

মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার সিএমএম আদালতে আসেন চিত্রনায়িকা পরীমনি। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ১৭ নভেম্বর, মঙ্গলবার। ছবি: মীর হোসেন

advertisement

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনরে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারেন মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।

তিনি বলেন, সিএমএম আদালতে পরীমনি হাজির হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর