advertisement
advertisement

প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন

advertisement

চোখ বন্ধ করে একটু কল্পনা করুন। এশার নামাজ শেষ হয়েছে। ঘরের বাতি নরম, বাইরে রাতের শহর ধীরে ধীরে চুপ হয়ে আসছে। আপনি জায়নামাজ ভাঁজ করছেন। আপনার পাঁচ বছরের মেয়েটা পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আপনার নামাজ দেখছিল।হঠাৎ সে জিজ্ঞেস করল, ‘আব্বু, তুমি নামাজে কার সঙ্গে কথা বলো?’ ‘আল্লাহর সঙ্গে, মা।’ ‘উনি কী বলেন?’আপনি মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ এল না। বিশ বছর ধরে নামাজ পড়ছেন, অথচ এই সহজ প্রশ্নের উত্তরটা আপনার কাছে নেই।

সুরা ফাতিহা পড়তে পড়তে সেদিনও আপনার মাথায় ঘুরছিল কাল সকালের মিটিং আর মাসের শেষের বিল।এই গল্পটা কিন্তু শুধু আপনার একার নয়। এটা আজকের প্রায় প্রতিটা নামাজির গল্প। আমরা নামাজে বলেই যাই, থেমে কখনো শুনি না। অথচ মহানবী (সা.) জানিয়েছেন, ফাতিহার প্রতিটি আয়াতের পর আল্লাহ নিজে উত্তর দেন। তাহলে আমরা শুনতে পাই না কেন?

চলুন, ধাপে ধাপে দেখি।সুরা ফাতিহার ভেতরে একটা মোড় আছে, যেটা আমরা দিনে অন্তত ১৭ বার পেরিয়ে যাই, অথচ কখনো খেয়াল করি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর