advertisement
advertisement

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

রোনালদোর সঙ্গে তাঁর মা মারিয়া দোলোরেস

advertisement

মায়ের কাছে সন্তানের বয়স বাড়ে না। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোও মায়ের কাছে সেই ছোট্ট ছেলেটিই। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে মা প্রতিবাদ করবেন, ছেলের কষ্টে কষ্ট পাবেন, এটাই তো স্বাভাবিক। পর্তুগালের জার্সিতে সেই ছেলের বিদায়ের গল্প যখন এতটা তিক্ত হয়, মায়ের কষ্ট পাওয়াই স্বাভাবিক। পর্তুগাল কোচ জর্জ জেসুসও ব্যাপারটি বুঝতে পারছেন।পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর অবসরের পর ক্ষোভ চেপে রাখতে পারেননি মারিয়া দোলোরেস।

সম্প্রতি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হারেও খুঁজে পেয়েছেন একধরনের স্বস্তি। তাঁর মতে, ছেলের সঙ্গে যা হয়েছে, তাতে এই হার পর্তুগালের প্রাপ্য ছিল। সোমবার স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে দোলোরেস বলেছেন, ‘তারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমিও কষ্ট পেয়েছি। এই হার পুরোপুরি প্রাপ্য ছিল।

সত্যি বলতে, আমি খুব খুশি হয়েছি।’ রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে হয়েছে, তাতে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন বলেও জানিয়েছেন তাঁর মা।পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোদোলোরেসের এই বক্তব্যের জবাব দিতে গিয়ে অবশ্য তাঁর সঙ্গে কোনো বিতর্কে জড়াননি পর্তুগাল কোচ জেসুস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর