রাজধানীর কাফরুল এলাকা
রাজধানীর কাফরুলে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বরের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় এই ঘটনা ঘটে। কাফরুল থানা-পুলিশ এই তথ্য জানায়।কাফরুল থানা-পুলিশ জানায়, এই দুটি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন।
তাঁরা পাশের কয়েকটি কারখানার শ্রমিকদের কাজে বাধা দেন। পরে তাঁদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন। এ সময় বিএনপির স্থানীয় কয়েকজন নেতা–কর্মী তাঁদের বাধা দেন।পুলিশ জানায়, একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ তোলা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকালে পোশাকশ্রমিকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঝামেলা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।