advertisement
advertisement

অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
অপরাধীদের সাজা স্থগিতের পর ভীতসন্ত্রস্ত বিলকিস গুজরাট ছেড়ে চলে গেছেন

২০০২ সালে গুজরাট দাঙ্গায় বিলকিস বানু ও তাঁর পরিবারের ওপর উগ্র হিন্দুদের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ অপরাধের মধ্যে অন্যতম। তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ছাড়া তাঁর ছোট্ট মেয়েসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়

advertisement

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই অপরাধীর কারাদণ্ড স্থগিত হওয়ার খবর জানাজানির পর সপরিবার গুজরাট ছেড়েছেন সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানু। বিলকিসের আত্মীয়স্বজন গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এই খবর জানিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট ওই রায় দিয়েছেন একতরফাভাবে।

ভয় ও নিরাপত্তাহীনতায় ভোগা বিলকিস ও তাঁর পরিবার রায় জানার পর এই মাসের গোড়ায় রাজ্য ছেড়ে অন্যত্র চলে গেছেন।২০০২ সালের ৩ মার্চ গুজরাটে দাঙ্গা চলাকালে ১৯ বছর বয়সী বিলকিস বানু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় তাঁর ৩ বছর বয়সী শিশুকন্যা সালেহাসহ পরিবারের ৭ সদস্যকে হত্যা করা হয়।২০০৮ সালে মুম্বাইয়ের বিশেষ আদালত ওই মামলায় ধৃত ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলা চলাকালে একজনের মৃত্যু হয়।

২০১৭ সালে বম্বে হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন।২০২২ সালের আগস্টে গুজরাটের হিন্দুত্ববাদী বিজেপি সরকার অপরাধীদের সাজা মওকুফ করে ১১ জনকেই মুক্তি দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর