advertisement
advertisement

অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবায় বিভ্রাট

কারিগরি ত্রুটির কারণে অনেক দেশে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা ব্যবহার করা যায়নি

advertisement

মাইক্রোসফটের পর কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে অ্যাপলের ক্লাউডনির্ভর বিভিন্ন সেবা। এর ফলে গতকাল মঙ্গলবার আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল ওয়ালেটসহ বেশ কিছু অ্যাপল সেবায় প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। আইক্লাউডসহ নিজেদের বেশ কয়েকটি সেবায় ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি স্বীকার করে অ্যাপল জানিয়েছে, অভ্যন্তরীণ প্রযুক্তি হালনাগাদের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল।

সমস্যা সমাধানের কাজ চলছে এবং অনেক সেবা আবার সচল হয়েছে।অ্যাপলের একজন মুখপাত্র জানান, ‘অভ্যন্তরীণ আপডেটের কারণে কিছু বিভ্রাট ঘটার পর আমাদের অনেক সিস্টেম আবার সচল হয়েছে। যত দ্রুত সম্ভব অন্য সিস্টেমগুলো অনলাইনে আনার জন্য আমরা কাজ করছি।’ ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল থেকে সমস্যার তথ্য আসতে শুরু করে।

পরে আজ বুধবার সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রে সমস্যার সমাধান শুরু হয়েছে।যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রাজিল, গ্রিস ও লাটভিয়ার ব্যবহারকারীরাও অ্যাপল সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর