advertisement
advertisement

আরব আমিরাতের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ১১ ক্রু আহত, হামলা কুয়েতেও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
আরব আমিরাতের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ১১ ক্রু আহত, হামলা কুয়েতেও

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া ছবি। এখানে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে আগুন জ্বলছে

advertisement

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি জাহাজ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় হামলার শিকার হয়েছে। জাহাজটি আমিরাতের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) মালিকানাধীন।কোম্পানিটি তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, পরিবহন এবং বিপণনের কাজসহ আরব আমিরাতের জ্বালানি খাত পরিচালনা করে। আন্তর্জাতিকভাবেও তাদের ব্যবসা রয়েছে।হামলার এ ঘটনায় জাহাজটির ১১ জন ক্রু আহত হয়েছেন।

নিখোঁজ একজন। আজ বুধবার এক বিবৃতিতে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এসব তথ্য জানিয়েছে। জাহাজের বাকি ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে।একজন ক্রুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।বিবৃতিতে এডিএনওসি বলেছে, ‘একজন ক্রুর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’প্রতিষ্ঠানটি হামলার শিকার জাহাজের নাম বা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।তবে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গতকাল হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারের ওপর কোনো বস্তু দিয়ে আঘাত (ক্ষেপণাস্ত্র/ড্রোন) করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর