সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ নভেম্বর
রাজধানী ঢাকায় ট্রাফিক–ব্যবস্থার উন্নতির কারণে যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক–ব্যবস্থার উন্নতি করেছে।
ফলে আগের তুলনায় যানজট পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী বলেন, আগে রাজধানীতে যানবাহনের গতি ছিল মাত্র ঘণ্টায় চার কিলোমিটার।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক–ব্যবস্থার উন্নতি করেছে, যাতে মানুষ আরও দ্রুত যাতায়াত করতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।