advertisement
advertisement

রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

প্রথম আলো কার্যালয়ে আলাপচারিতায় পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা

advertisement

বাংলাদেশ ও পর্তুগালের মানুষের জীবনযাপন, সংস্কৃতি ও মূল্যবোধের মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো গেলে একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে বাংলাদেশের মানুষের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে ইউরোপের দেশগুলোকে আরও বেশি জানার প্রয়োজন রয়েছে।আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা। তাঁর সঙ্গে ছিলেন স্বামী দুয়ার্তে মারিয়া।

তাঁদের স্বাগত জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।লন্ডন টি এক্সচেঞ্জের উদ্যোগে বাংলাদেশ সফরে এসেছেন পর্তুগালের রাজপরিবারের এই সদস্যরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর