advertisement
advertisement

সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় হবে ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় হবে ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

advertisement

সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত তিনটি উপজেলায় যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন হয়েছে। এসব প্রকল্পের আওতায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১১টি সেতুর পাশাপাশি ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ করা হবে।আজ বুধবার সন্ধ্যায় শ্রম এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, আজ সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়। বেলা সোয়া একটায় বৈঠক শেষ হয়। এর আগে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।আরিফুল হক চৌধুরী জানান, সড়কে সেতু নির্মাণ প্রকল্পের অধীন গোয়াইনঘাটে ৮টি ও কোম্পানীগঞ্জে ৩টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্পও অনুমোদিত হয়েছে।জানা গেছে, অনুমোদিত প্রকল্পের মধ্যে গোয়াইনঘাটে ১৩৯ দশমিক ৫০ কোটি টাকা, কোম্পানীগঞ্জে ১৫০ দশমিক ৭৫ কোটি টাকা এবং জৈন্তাপুরে ১৩২ দশমিক ৮৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।সিলেটের অবকাঠামো উন্নয়নে বিশাল বরাদ্দ অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরিফুল হক চৌধুরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর