advertisement
advertisement

৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
৪০ লাখ মানুষের শহরে গণশৌচাগার মাত্র ৬টি, অন্যগুলোর কী অবস্থা

গণশৌচাগার

advertisement

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। চলতি বছরে দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ।’ঢাকার পাশের গাজীপুর সিটি করপোরেশন এলাকার জনসংখ্যা প্রায় ৪০ লাখ। এ নগরে গণশৌচাগার বা পাবলিক টয়লেটের সংখ্যা কত? এ প্রশ্নের উত্তরে একটু হেসে সিটির প্রধান প্রকৌশলী সুদীপ বসাক উত্তর দিলেন, ‘এ সংখ্যা লজ্জাজনক। প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম।’ কত কম? তিনি একটি তালিকা পাঠালেন, সংখ্যা ছয়টি।

তবে এ কর্মকর্তার সরল স্বীকারোক্তি, ‘এ ছয়টির মধ্যেও সব কটি ভালো অবস্থায় নেই।’ গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়েছে ২০১৩ সালে। এক যুগের বেশি সময় চলে গেছে। এখন এই সিটিতে সাড়ে ছয় লাখের বেশি মানুষের জন্য একটি করে গণশৌচাগার রয়েছে। এ অবস্থা শুধু যে গাজীপুর সিটির, তা–ই নয়। সংখ্যায় কিছু কমবেশি হলেও দেশের প্রতিটি সিটি করপোরেশনেই প্রয়োজনের তুলনায় গণশৌচাগার একেবারে নগণ্য।

কোনো নগরে জনসংখ্যার অনুপাতে কতগুলো গণশৌচাগার থাকা উচিত তার একটি মানদণ্ড আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর