advertisement
advertisement

টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
টানা সাত দফায় সোনার দাম কমল ভরিতে সাড়ে ১৭ হাজার টাকা

সোনার অলংকার

advertisement

গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবারও কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের প্রভাবে দেশে টানা সাত দফায় সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। এর মধ্যে আজ কমেছে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।

এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা এবং শুক্রবার ২ হাজার ১৫৮ টাকা। এ সপ্তাহের শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা এবং গতকাল ২ হাজার ২১৬ টাকা।টানা সাত দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।আজ সোনার দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর