advertisement
advertisement

ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজির কদর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজির কদর

advertisement

মধ্যস্বত্বভোগী না থাকায় কম দামে টাটকা সবজি কিনতে দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমান ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই বাজারে। দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। এই সড়কের বাঁ দিক দিয়ে হাটে ঢুকতেই চোখে পড়ে সরু গলির দুই ধারে সারি সারি সবজির দোকান।

কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের বাহারি শাকসবজি নিয়ে।ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই হাটের শাকসবজির প্রধান বিশেষত্ব হলো এগুলোর প্রায় সবই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ, কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজিই পাওয়া যায় এখানে।দত্তের বাজারের চিত্র একেবারেই ভিন্ন।

এখানকার কৃষকেরা নিজের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রির জন্য হাটে নিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর