advertisement
advertisement

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গ ও হাম-পরবর্তী জটিলতায় ভোগা শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী

advertisement

দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। আর ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৩৩০।আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। আর এ সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ৮৮১ জনের।

দুই শ্রেণি মিলিয়ে রোগীর সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ২৮৯।চলতি বছর হামের উপসর্গের রোগীদের মধ্যে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর