‘তিনি পরিণত বয়সে পৌঁছালেন, অথচ তাঁর পর্যাপ্ত সম্পদ নেই। তখন খুওয়াইলিদ কন্যা খাদিজা তাঁকে হুবাশার বাজারের উদ্দেশে বাণিজ্যে নিয়োজিত করেন।’ (আবদুর রাজ্জাক আস-সানআনি, আল-মুসান্নাফ, হাদিস: ৯৪৭২)মহানবী (সা.) মক্কা থেকে জাজিরাতুল আরবের দক্ষিণ সীমান্তের কত দূর পর্যন্ত সশরীরে ভ্রমণ করেছিলেন? খাদিজার বাণিজ্য কাফেলা দক্ষিণের ঠিক কোন স্থানে প্রেরিত হয়েছিল? তিহামার সীমান্ত কতটুকু? কোথায় সেই হুবাশার বাজার (সুক হুবাশা)?
আর কোন পথেই-বা তিনি সেই বাণিজ্যিক কেন্দ্রে ভ্রমণ করেছিলেন?ইবনে হিজামের চোখে নবীজির বাণিজ্য হাকিম ইবনে হিজাম ছিলেন কোরাইশ বংশের সম্মানিত নেতা ও বিখ্যাত ‘দারুন নদওয়া’র স্বত্বাধিকারী। তিনি খাদিজার চাচাতো ভাই ও যৌবনে নবীজির অত্যন্ত কাছের বন্ধু। বয়সে নবীজির চেয়ে তিনি পাঁচ বছরের বড়।
(আল–আসকালানি, আল-ইসাবা ফি তাময়িযিস সাহাবা, ২/১১২, দারুল কুতুব আল-ইলমিয়্যা, বৈরুত, ১৯৯৫)অষ্টম হিজরি পর্যন্ত ইসলাম গ্রহণ না করলেও নবীজির প্রতি তাঁর অগাধ ভালোবাসা ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।