advertisement
advertisement

ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন প্রবাসী, পথে প্রাণ গেল দুজনেরই

নিহত মুহাম্মদ ইরাদ ও মুহাম্মদ ইফতেখার ( বাঁ থেকে)

advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুসার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই ভাই হলেন মুহাম্মদ ইফতেখার (৩২) ও মুহাম্মদ ইরাদ (৩০)। তাঁরা একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের বংলাশ গ্রামের মুহাম্মদ হারুনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ইফতেখার বিবাহিত।

সংসারে তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে।স্থানীয় সূত্র জানায়, মুহাম্মদ ইফতেখার প্রবাসী। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। আজ সকালে তিনি ভাইকে নিয়ে বাজার করতে হাটহাজারী সদরে যাচ্ছিলেন। এ সময় তাঁদের মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইফতেখার নিহত হন।

পরে আহত অবস্থায় মুহাম্মদ ইরাদকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর