advertisement
advertisement

‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়

advertisement

নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।যেসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়েছে সেগুলো হলো রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।

শুধু শাহাপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়নি।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত এবং বিগত সময়ে নির্বাচিত চেয়ারম্যানদের ওপর ক্ষোভ থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেছেন।ঘটনার বর্ণনা দিয়ে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের একদল নেতা-কর্মী পরিষদ কার্যালয়ে এসে ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাঁকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন।

তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল।চেয়ারম্যান মানিক বলেন, ‘আমি তাঁদের কাছে ১০ মিনিট সময় চেয়ে জনগণের জন্মনিবন্ধনের কাগজপত্রে স্বাক্ষর করে দিই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর